Open in alternate window
Showing posts with label ০৫ কিতাবুল গোসল. Show all posts
Showing posts with label ০৫ কিতাবুল গোসল. Show all posts

কিতাবুল গোসল

হাদিছ নং ২৪১

নবী পত্নী হযরত আয়েশা (রাঃ) থেকে বর্নিত। নবী (সঃ) যখন জানাবতের গোসল করতেন, তখন শুরুতে দুহাত ধুতেন।পরে নামাযের অযুর ন্যায় অযু করে অঙ্গুলিগুলি পানিতে ডুবিয়ে তা দ্বারা চুলের গোড়া খেলাল করতেন।তারপর দুহাত দিয়ে তিন অঞ্জলি পানি মস্তকে ঢেলে তারপর সর্বশরীরে পানি প্রবাহিত করে দিতেন।